২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৪০ পিএম

রাষ্ট্রপতির অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ

রাষ্ট্রপতির অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে উদ্দেশ্য করে এ নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক এক বক্তৃতায় পরিস্থিতিকে অসম্মান জনকভাবে উল্লেখ করায় তার শপথ ভঙ্গ হয়েছে। তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে নোটিশ প্রদান করা হয়েছে।

টিআই/

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনের মর্যাদায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক