৪৮তম বিসিএসে গেজেটভুক্ত চিকিৎসকদের এনএইচএর অভিনন্দন
মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিসিএসে গেজেটভুক্ত হওয়া এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী সকল চিকিৎসককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনএইচএর আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম এবং সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় এনএইচএ জানায়, স্বাস্থ্য পেশাজীবীদের অধিকার সংরক্ষণ এবং জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে নবনিযুক্ত চিকিৎসকদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার করছে সংগঠনটি। পাশাপাশি যেকোনো বিপদে-আপদে চিকিৎসকদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বাস্থ্য খাত একটি গুরুত্বপূর্ণ সেক্টর। স্বাস্থ্য খাতকে উপেক্ষা করে টেকসই ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নবীন চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছে এনএইচএ।
টিআই/