১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পিএম

শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হচ্ছে ওসমান হাদির লাশ

শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হচ্ছে ওসমান হাদির লাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদির লাশ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর সময় বিকেল সাড়ে ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং ওসমান হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক