২৩ অক্টোবর, ২০২৫ ০২:৫৩ পিএম

সুপারনিউমারারি পদোন্নতি: সহকারী অধ্যাপক হলেন ৫৯৯ গাইনি চিকিৎসক

সুপারনিউমারারি পদোন্নতি: সহকারী অধ্যাপক হলেন ৫৯৯ গাইনি চিকিৎসক
ছবি: মডিভয়েস ফােইল

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৫৯৯ জন চিকিৎসক গাইনি এন্ড অবস্ বিষয়ে সহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পার-১ শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে  সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ অক্টোবর মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত