১১ অক্টোবর, ২০২৫ ০১:১২ পিএম

মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশি ফিরেছেন।  আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।

দেশে ফিরে শহিদুল আলম দেশবাসী ও সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, ‘এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।’ তিনি বিশ্ববাসীকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এর আগে, 'কনশানস' জাহাজে মানবিক সহায়তা দিতে গিয়ে শহিদুল আলমসহ আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের গত বুধবার ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করে। শহিদুল আলমের আটক হওয়ার পরপরই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাঁর মুক্তির ব্যাপারে তৎপরতা চালায়।

দেশে ফেরার আগে ড. শহিদুল আলম তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। তাঁর নিরাপদ মুক্তি ও প্রত্যাবর্তনে বিশেষ সহায়তা প্রদানের জন্য ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক