এক দিনে ডেঙ্গুতে বছরের সর্বাধিক ৮৪৫ আক্রান্ত, মৃত্যু ৪
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন রোগী।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়কালে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ২০৯ জন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৬৬, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ১৬৪, চট্টগ্রামে ৯১, খুলনায় ১০১, রাজশাহীতে ৫৪ এবং ময়মনসিংহ বিভাগে ৩৭ জন রোগী ভর্তি হন।
এর আগে, গত রোববার (২১ সেপ্টেম্বর) ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৫১ জন।
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর