১৬ অগাস্ট, ২০২৫ ০৮:২২ পিএম

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ২০২

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ২০২
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত একদিনে ২০২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪২ জন। তবে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ ও উত্তর সিটি কর্পোরেশনের ২৪ জন রয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৫৫, বরিশালে ৩৫, চট্টগ্রামে ৩৮, খুলনা বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে পাঁচ এবং রাজশাহী ও সিলেট বিভাগে রয়েছেন একজন করে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৫ হাজার ৯১২ জন। এর মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৫৭০ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

সারা বছরের হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বরিশার বিভাগে, মোট ৯ হাজার ৩২ জন। এ ছাড়া চট্টগ্রামে তিন হাজার ৭৫৩, ঢাকায় তিন হাজার ৩৩১, খুলনায় এক হাজার ৩৭৪, ময়মনসিংহে ৪৩৬, রাজশাহীতে এক হাজার ৯১৫, রংপুরে ১৫৩ এবং সিলেটে আক্রান্ত হয়েছেন ৬০ জন। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিন হাজার ৬৬৬ এবং উত্তর সিটি কর্পোরেশনে দুই হাজার ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোট মৃত্যুর প্রায় অর্ধেক—৪৭ জন মারা গেছেন এখানে। এরপর বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১৭ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে পাঁচ, রাজশাহী বিভাগে চার এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক