এসিএস সম্মেলনে ট্রমা বিষয়ক গবেষণা উপস্থাপনে সুযোগের হাতছানি বাংলাদেশের
মেডিভয়েস রিপোর্ট: আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য আমেরিকান কলেজ অব সার্জন্স (এসিএস) আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। কলেজের ট্রমা বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের ‘রেসিডেন্ট ট্রমা পেপারস কম্পিটিশনে’ গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পেতে পারেন একজন বাংলাদেশি প্রশিক্ষণার্থী চিকিৎসক। তবে এর আগে দুটি ধাপ অতিক্রম করতে হবে ওই প্রশিক্ষণার্থীকে।
ইতোমধ্যেই গবেষণাপত্র আহ্বান করেছে সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ (এসওএসবি)। আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক নোটিশে এসওএসবি এ আহ্বান জানায়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ কাদের, মহাসচিব অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মজিদ এতে স্বাক্ষর করেছেন।
নোটিশ অনুযায়ী, জমা হওয়া গবেষণাপত্র থেকে একটি গবেষণা নির্বাচন করবে বাংলাদেশের অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কমিটি। নির্বাচিত প্রশিক্ষণার্থী চিকিৎসককে আগামী অক্টোবরে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠেয় এটিএলএস অঞ্চল-১৬ এর সভায় সশরীরে উপস্থিত হয়ে গবেষণাপত্র উপস্থাপন করতে হবে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স পরিচালিত এটিএলএস কমিটি এর ব্যয়ভার বহন করবে।
এতে জানানো হয়, অঞ্চল-১৬ এর সভায় নির্বাচিত হতে পারলে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে সশরীরে গবেষণাপত্রটি উপস্থাপনের সুযোগ পাবেন ওই চিকিৎসক। আমেরিকান কলেজ অব সার্জন্স এই সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে।
এনএআর/
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন