৩১ জুলাই, ২০২৫ ০৬:৫১ পিএম

সরকারি নিবন্ধন পেল বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন

সরকারি নিবন্ধন পেল বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতের বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করা সংগঠন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন (এইচসিএ) সরকারি নিবন্ধন পেয়েছে।

সংগঠনটি গত বুধবার (৩০ জুলাই) সহকারী নিবন্ধক, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর কর্তৃক নিবন্ধন নম্বর টিও-১০৬৬ দ্বারা অনুমোদিত হয়।

সংগঠনের আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন এবং সদস্যসচিব ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যেই সংগঠনটি নিবন্ধন করা হয়েছে।’

দীর্ঘদিন ধরে সংগঠনটি স্বাস্থ্যখাতের নানা অনিয়ম ও সমস্যা নিয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং আইনি কার্যক্রমের মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত