১৯ জুলাই, ২০২৫ ০৭:২৮ পিএম

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির, ইবনে সিনা হাসপাতালে ভর্তি

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির, ইবনে সিনা হাসপাতালে ভর্তি
অসুস্থ হয়ে দুই দফা মঞ্চে পড়ে যাওয়ার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বসে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে সমাবেশ শেষে তাঁকে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ডা. শফিকুর রহমানের শরীরের সকল কিছুই ভালো আছে। প্রেসার, গ্লুকোজ স্বাভাবিক; হার্টেও কোনো সমস্যা নেই। এমআরআই করা হয়েছে, মস্তিষ্কেও কোনো সমস্যা ধরা পড়েনি। তার পরও পর্যবেক্ষণের জন্য আজ হাসপাতালেই রাখা হবে তাঁকে।

সূত্রটি জানিয়েছে, ‘এখন মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে আছেন জামায়াত আমির। এর পর তাঁকে হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আফজাল মুমিনের তত্ত্বাবধানে দেওয়া হবে।’

অসুস্থতার জন্য দলীয় প্রধানকে হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে উঠে আবারও বক্তব্য শুরু করলে দ্বিতীয় দফা পড়ে যান ডা. শফিকুর রহমান।

অসুস্থতার কারণে তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. নজরুল ইসলাম। 

তিনি জানান, তার প্রাথমিক সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রেসার এবং সুগার নরমাল আছে। তিনি এখন সুস্থ আছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত