ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪০৬ জন। আক্রান্তদের বড় একটি অংশ বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বাসিন্দা।
আজ বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছিলেন। ২৬ বছর বয়সী এই যুবকের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। এ ছাড়া মোট আক্রান্ত ১৩ হাজার ছাড়িয়েছে। চলতি বছরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৩ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ১২ হাজার ২২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৪৩৯ জন।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটিতে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। সিটি কর্পোরেশনের বাইরে বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রামে ৭৮, ঢাকা বিভাগে ৬৪, খুলনায় ৩৫, ময়মনসিংহে চার, রাজশাহীতে ৩১, রংপুরে পাঁচ ও সিলেটে দুইজন আক্রান্ত হয়েছেন।
এনএআর/
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬