২২ জুন, ২০২৫ ০১:২০ পিএম

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ক্যান্সার রোগীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ক্যান্সার রোগীর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। ফজিলাতুন্নেছা (৭১) নামের ওই রোগী আগে থেকে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম মেডিয়েসকে বলেন, ‘সবশেষ মারা যাওয়া নারী বাকলিয়ার বাসিন্দা। কোভিড-১৯ পজিটিভ আসার পর গত মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে শুক্রবার দুপুরে তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের এপিক হেলথ কেয়ারে দুইজন, শেভরনে তিনজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চলতি মাসে মোট আক্রান্ত দাঁড়াল ৬২ জনে, মৃত্যু হয়েছে দুইজনের।

এসআইএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোভিড-১৯
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক