৩০ মে, ২০২৫ ১০:০৭ পিএম

‘সেবা শুধু দায়িত্ব নয়, মানবিক গুণ’

‘সেবা শুধু দায়িত্ব নয়, মানবিক গুণ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস নিউজ: বাংলাদেশ জেরন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (বিজিএ) উদ্যোগে আয়োজিত বিশ্ব নার্স দিবসে ‘সেবা শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক গুণ’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। 

আজ শুক্রবার (৩০ মে) সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গভেষনা ইনস্টিটিউটে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সাইদুর রহমান বলেন, ‘সেবা শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক গুণ। পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে। যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক।’

তিনি আরও বলেন, ‘নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি খাত। তাই নার্সদের মানবিক সেবা স্বাস্থ্য সেবা প্রদানের আহ্বান জানান তিনি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোসেন আকন্দ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার। 

আনোয়ার হোসেন আকন্দ বলেন, ‘নার্সদের জন্য একটি মানসম্পন্ন সেটআপ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তিনি আন্ত: পেশাগত দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

রেজিস্ট্রার হালিমা আক্তার বলেন, ‘মানসম্মত নার্সিং শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং কলেজ পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা। তিনি বলেন, ‘নার্সিং পেশাকে মানবিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় দরকার।’

সভায় আরও বক্তব্য দেন বিজিএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল ইসলাম, সহ-সভাপতি ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ড. দিলীপ কুমার সাহা, অর্থ সম্পাদক ডা. প্রদীপ কুমার সাহা এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন মণি।

অনুষ্ঠানে ঢাকার চারটি বেসরকারি ও একটি সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিউল আজম শাকিল ও মুন্নী খাতুন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত