২৭ এপ্রিল, ২০২৫ ০৮:০২ পিএম

বিসিএনএসের সভাপতি ডা. মিজান, সম্পাদক ডা. মনির

বিসিএনএসের সভাপতি ডা. মিজান, সম্পাদক ডা. মনির
অধ্যাপক ডা. মুহাম্মদ মিজানুর রহমান, ডা. মোহাম্মদ মনির হোসেন। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ চাইন্ড নিউরোলজি সোসাইটির (বিসিএনএস) সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ডা. মুহাম্মদ মিজানুর রহমান ডা. মোহাম্মদ মনির হোসেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর একটি রেস্টুরেন্টে সদস্যবৃন্দের উপস্থিতিতে এ দায়িত্ব প্রদান করে সংগঠনটির বিসিএনএসের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। 

বিসিএনএসের আহ্বায়ক অধ্যাপক ডা. মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, ডা. কাজী আশরাফুল ইসলাম এবং ডা. মো. শাখাওয়াত হোসেন।

ডা. মাসুমা আক্তার, ডা. শেখ মশিউর রহমান যুগ্ম সম্পাদক এবং ডা. এ.বি.এম. মুকিব কোষাধ্যক্ষ হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. মুশতাব শীরা।

নতুন এ কমিটিতে ডা. মুশতাব শীরা সাংগঠনিক সম্পাদক, ডা. নূর-ই সাবা লিজাকে দপ্তর সম্পাদক, ডা. তানিয়া সাদ বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ডা. লাইলা আঞ্জুমান বানু প্রচার ও জনসংযোগ সম্পাদক এবং ডা. হুমায়রা রাফিকা কাদেরীকে প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে

কার্যনির্বাহী পরিষদ সদস্য হয়েছেন যারা

১. অধ্যাপক ডা. শাহীন আক্তার
২. অধ্যাপক ডা. নারায়ণ সাহা
৩. অধ্যাপক ডা. আরিফুল ইসলাম
৪. ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আঞ্জুমান আরা বিউটি
৫. অধ্যাপক ডা. কানিজ ফাতেমা
৬. ডা. মোহাম্মদ জহির উদ্দিন
৭. ডা. শামীম আরা বেগম
৮. ডা. সাবরিনা ফারহা মৌরী
৯. ডা. শাওলী সরকার
১০. ডা. দিপা সাহা ও
১১. ডা. মো. আলাউদ্দিন

কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা হয়েছেন যারা

১. অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা ও
২. অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু

এর আগে বাংলাদেশের শিশু নিউরোলজি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন, সদস্যদের জন্য আন্তর্জাতিক ও জাতীয় বৈজ্ঞানিক সেমিনার, ট্রেনিং, নতুন পদ সৃজনসহ অন্যান্য একাডেমিক কার্যক্রমের জন্য ২০২২ সালে বিসিএনএসের প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত