২১ মার্চ, ২০২৫ ১০:২৮ এএম
বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে চায় চীন: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে চীন। তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২১ মার্চ) ফরেন সার্ভিসে একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শফিকুল আলম।
তিনি বলেন, ‘চীনে বসবাসকারী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে সেখানে চারটি ডেডিকেটেড হাসপাতাল নির্বাচন করা হয়েছে। এছাড়া চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে। একই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানি যাতে এ দেশে স্বাস্থ্যসেবা গড়ে তুলে সে বিষয়েও আলোচনা হচ্ছে।’
প্রধান উপদেষ্টার চীন সফরে এসব বিষয় গুরুত্ব পাবে বলে জানান প্রেস সচিব।
তিনি আরও বলেন, ‘চীনের উন্নত স্বাস্থ্যসেবার প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের দোরগোড়ায় নিয়ে আসার বিষয়ে সফরে আলোচনা হবে।’
এসএইচবি/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
বিজ্ঞান ও গবেষণায় আস্থা বাড়াতে
‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

এই বিভাগের সর্বাধিক পঠিত