০৯ মার্চ, ২০২৫ ০৩:৫৮ পিএম

সুষ্ঠু বিচার হলে ধর্ষণের ঘটনা ঘটতো না: ডা. রফিকুল ইসলাম

সুষ্ঠু বিচার হলে ধর্ষণের ঘটনা ঘটতো না: ডা. রফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাটি খুবই অনাকাঙ্খিত উল্লেখ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, সুষ্ঠু বিচার হলে এ ধরনের ঘটনা ঘটতো না। শনিবার (৮ মার্চ)  ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব কথা বলেন।

শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘খুবই নিঃশংস ঘটনা। শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। বিশেষ করে তার গলার নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে যে চিহ্ন, তাতে মনে হয়েছে পাশবিক নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। গলার চিহ্ন দেখে মনে হয়েছে, শ্বাস রোধ করার চেষ্টা করেছিলো।’

এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্খিত উল্লেখ করে ডা. রফিক বলেন, ‘এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এধরনের ঘটনা ঘটেছে। গত ফ্যাসিস্ট সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে তার সুষ্টু বিচার হয়নি বলে এই ঘটনা ঘটেছে। ওই সময়কার ঘটনাগুলোর যদি সুনিদিষ্ট বিচার হতো, তাহলে কিন্তু পরবর্তী সিকুয়েন্স এই ঘটনাগুলো ঘটতো না। এখন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তা আপনার জানেন। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আইনশৃঙ্খলার দুর্বলতার সুযোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।’

তিনি আরও বলেন, দলের নারী ও শিশু অধিকার পরিষদ ভুক্তভোগীর মায়ের সঙ্গে কথা বলে কিছু আর্থিক সহায়তা করেন। পাশাপাশি তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুধু চিকিৎসা নিশ্চিত করা নয়, তার পুনর্বাসনের ব্যবস্থাও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন। এ ছাড়া এই শিশুর ক্ষেত্রেও আমারা চেষ্টা করবো, তার চিকিৎসার সার্বিক সহায়তা করা এবং পরবর্তীতে অন্য কোনো দরকার হলে সেটিও আমাদের যতটুকু সামর্থ আছে তার পরিবারের পাশে দাঁড়াবো।’

এমআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক