০৯ মার্চ, ২০২৫ ১১:৩৫ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কেমন থাকবে আজকের আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কেমন থাকবে আজকের আবহাওয়া
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার তাপমাত্রা আগের তুলনায় সামন্য পরিমাণ বাড়তে পারে। ফলে পরিবেশে গরমের অনুভূতিও কিছুটা বেশি থাকতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

অন্যদিকে, শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সারাদেশেই গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আর চলতি সপ্তাহের শেষাংশে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এসআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক