বিইএস’র সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, মহাসচিব অধ্যাপক আবুল হাসান
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ এন্ডোডনটিক্স সোসাইটির (বিইএস) নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) ও কনজারভেটিভ ডেনটিসট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবুল হাসান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা. আনম নাজমুল হক।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে বিইএসের বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, বিশেষ সাধারণ সভায় সদস্যদের ভোটে মহাসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। আর সকলের মতামতের ভিত্তিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারকে। সাধারণ সভায় সিনিয়র শিক্ষক ছাড়াও ৪৫ জন দন্তরোগ চিকিৎসক উপস্থিত ছিলেন।
বিইএসের অন্যান্য পদে যারা
বিইএসের নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন অধ্যাপক ডা. মো. আশরাফ হোসেন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন, অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. উসমান গনি খান, অধ্যাপক ডা. মো. নিয়াজ আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. মীর আয়ুবুর রহমান এবং অধ্যাপক ডা. উম্মে কুলসুম রসি।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. শফিউল্লাহ, অধ্যাপক ডা. সাবরিনা হক, বিএসএমএমইউর কনজারভেটিভ ডেনটিসট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহিদুল হাসান, ডা. মাহমুদ হোসেন কল্লোল, ডা. আব্দুর রহিম, ডা. মনিরা ফেরদৌসী এবং সালমা জেবিন।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক ডা. এসএমএ কাদের রুবেল ও ডা. রাইহেনা নাহার, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান, ডা. ফাহাদ এএ করিম এবং ডা. হাসান আলী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শিরীন সুলতানা চৌধুরী, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মো. আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. আশাফুজ্জোহা রাজ, সহ-দপ্তর সম্পাদক ডা. মো. ফরিদ উদ্দিন, প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. আল এহসান উন নবী, সহ-প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. কাজী হোসেন মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক ডা. লায়লা আকতার বানু, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. আজহারুল মতিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. তারানা তাবাসসুম, সহ-সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. মোসা. আমিনা খাতুন, আন্তজার্তিক সম্পাদক ডা. আবু সৈয়দ ইবনে হারুন এবং সহ-আন্তজার্তিক সম্পাদক ডা. আলমাস চৌধুরী নির্বাচিত হয়েছেন।
কমিটিতে নিবার্হী সদস্য হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. আমিনুল ইসলাম পান্না, অধ্যাপক ডা. নার্গিস আকতার, ডা. মো. শামসুল আলম, ডা. শাহিদ হাসান খান, ডা. রোকেয়া আফসার, ডা. নূর নবী, ডা. রাফেজা সুলতানা মিলি, ডা. কামরুন নাহার সান্তা, ডা. নাজিয়া পারভীন, ডা. শাকিব ইবনে মুজিব এবং ডা. তানিমা জেবিন।
নবগঠিত সোসাইটির জার্নাল কমিটির চেয়ারপারর্সন ডা. তামেনা ইসরাত আহমেদ, এডিটর ইন চীফ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হান্নান শেখ ও সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. আতিকুজ্জামান খান নির্বাচিত হয়েছেন। জার্নাল কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. জেসমিন হক, ডা. আতাউর রহমান, ডা. এনএম নাজমুল হক, অধ্যাপক ডা. শরিফা বেগম, অধ্যাপক ডা. ফারহানা চৌধুরী, ডা. নুরুন্নাহার, ডা. আবু রুশদ মো. মাশরুর, ডা. রাইহানা নাহার, ডা. নাসিমা খান, ডা. রাফিজা নাজনীন এবং ডা. হাসান আলী।
উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ডেন্টাল পেশায় প্রথম এফসিপিএস ডিগ্রিধারী প্রখ্যাত দন্তরোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ডেন্টিস্ট্রি অনুষদের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ডা. হাওলাদার যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স অব গ্ল্যাসগো থেকে এফডিএসআরসিপিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফর্নিয়া, বাংলাদেশের বিসিপিএস এবং বিএসএমএমইউতে অধ্যয়ন করেছেন।
কর্মজীবনে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধানসহ মেডিকেল কলেজটির সহকারী অধ্যাপক, ঢাকা ডেন্টাল কলেজের প্রভাষক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার দেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির তিনবার নির্বাচিত সদস্য এবং নির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষাঙ্গনে অনন্য সাধারণ অবদান রেখেছেন।
এনএআর/