২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:২৩ পিএম

এএসএলডিবির সভাপতি অধ্যাপক শাহিনুল, সম্পাদক ডা. মাহমুদ, কোষাধ্যক্ষ ডা. সেতু

এএসএলডিবির সভাপতি অধ্যাপক শাহিনুল, সম্পাদক ডা. মাহমুদ, কোষাধ্যক্ষ ডা. সেতু
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, ডা. আবদুল্লাহ আল মাহমুদ ও ডা. মোহাম্মদ শাহেদ আশরাফ সেতু (বাম থেকে)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল মাহমুদ। আর কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আশরাফ সেতু।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে জিনজিয়ান রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠিত হয়। এতে সারাদেশ থেকে লিভার বিশেষজ্ঞরা অংশ নেন।

সম্মেলনে সংগঠনটির বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, লিভার রোগ বিষয়ে উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসা সেবা ও গবেষণা কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত চিকিৎসকেরা প্রতিটি মেডিকেল কলেজের লিভার বিভাগ প্রতিষ্ঠা এবং লিভার বিশেষজ্ঞদের পদায়নের মাধ্যমে সারাদেশে লিভারের রোগ চিকিৎসা সেবা সম্প্রসারণ এর তাগিদ দেন। 

বাংলাদেশে জটিল লিভার রোগে আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, লিভার রোগের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, গবেষণা, শিক্ষা ও সর্বোপরি লিভার রোগীদের কল্যাণে কাজ করছে অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ। জটিল লিভার সিরোসিস  ও লিভার ক্যান্সারের চিকিৎসায় রোগীদের বিদেশমুখীতা কমাতে বাংলাদেশেই লিভার ট্রান্সপ্লান্ট সহ লিভার সিরোসিস  ও লিভার ক্যান্সারের সকল সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করার আশাও ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ ছাড়া তারা একটি জাতীয় লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত