১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:২৭ পিএম

নিউরোসায়েন্সেস পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদের পদত্যাগ

নিউরোসায়েন্সেস পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদের পদত্যাগ
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আবেদন গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।

জানতে চাইলে আজ দুপুরে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ মেডিভয়েসকে বলেন, ‘বিভিন্ন মহলে বলা হচ্ছে আমি চলে যাবো, আমি নিজেও বলছি, চলে যাবো।’

গত চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাঁকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ কক্ষে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাঁদের অবরুদ্ধ করে হামলা চালায়। হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন।

হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন চিকিৎসকরা। পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমকে অপসারণ না করা হলে আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।

এমইউ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত