১২ জানুয়ারী, ২০২৫ ০৬:২৬ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। এসময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৬৩০ জন।

রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ৫৭ রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮ জন, ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে চারজন এবং বরিশাল বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আছেন ১৭০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এই সংখ্যা ১৪১।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, এরমধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক