০৮ জানুয়ারী, ২০২৫ ১০:৪৪ এএম

রেডিও থেরাপির সকল মেশিন বিকল, বিঘ্নিত ক্যান্সার হাসপাতালের চিকিৎসা

রেডিও থেরাপির সকল মেশিন বিকল, বিঘ্নিত ক্যান্সার হাসপাতালের চিকিৎসা
ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে ছয়টি রেডিও থেরাপির মেশিনের সবগুলোই নষ্ট হয়ে পড়ে আছে। ফলে ক্যান্সার রোগীদের ১৫ দিন ধরে রেডিও থেরাপির সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় প্রতিদিন বাধ্য হয়ে ফেরত যাচ্ছে ক্যান্সার আক্রান্ত অত্যন্ত  ২০০ শতাধিক রোগী। অকেজো মেশিন কবে সচল হতে পারে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। তবে ফেব্রুয়ারি ও মার্চে দুটি নতুন মেশিন চালু হওয়ার আশায় রয়েছে কর্তৃপক্ষ।

ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মেডিভয়েসকে বলেন, ক্যান্সারের কোষ ধ্বংস করার চিকিৎসার নাম রেডিও থেরাপি।  দীর্ঘমেয়াদি এ রোগের প্রতিকারে জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে ছয়টি মেশিন ছিল। এর মধ্যে দীর্ঘদিন ধরে চারটি মেশিন অকেজো হয়ে পড়ে আছে। দুটি স্বচল থাকলেও এবার মেশিন দুটি নষ্ট হয়ে গেছে।

ডা. জাহাঙ্গীর কবীর বলেন, ‘আমাদের মেশিন একদমই নষ্ট। বিগত ২২-২৫ তারিখে আরো দুটি নষ্ট হয়ে যায়। আমরা অতি দ্রুত তা ঠিক করার ব্যবস্থা করছি। আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, মহাপরিচালক সবাই চেষ্টা করছেন।’

তিনি বলেন, ফেব্রুয়ারিতে একটি এবং মার্চে আরেকটি চালু হতে পারে। তবে রোগীর চাহিদা অনুযায়ী, প্রয়োজন আরো পাঁচটি মেশিন।

এনআইসিআরএইচ’র গাইনি অনকোলজিস্ট অধ্যাপক ডা. শাহানা পারভীন মেডিভয়েসকে বলেন, ‘আমাদের রোগীরা অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। আমাদের মেশিন আছে। অথচ সেগুলো বিকল হয়ে পড়ে আছে। বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে হয়তো এগুলো দ্রুততম সময়ে ঠিক করা যাচ্ছে না। বড় কথা হলো, আমাদের যা মেশিন আছে, তার চেয়ে অনেক বেশি মেশিন দরকার।’

সারাদেশের ক্যান্সার আক্রান্ত ৯০ শতাংশ রোগী ঢাকায় চলে আসেন জানিয়ে তিনি বলেন, তারা এসে হাসপাতালের আশপাশে অবস্থান করে। তাদেরকে ক্যান্সারের আদর্শ যে চিকিৎসা, সেটা দেওয়া সম্ভব হয়ে উঠে না।

দ্রুত এর সমাধান প্রত্যাশা করে তিনি বলেন, রেডিয়েশন দেওয়ার মতো রোগীদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ৪-৫ মাস আগে আসা রোগীরা এখনো রেডিয়েশন দেওয়ার তারিখ পায়নি। এসব রোগী যে পর্যায়ে থাকে, সে অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া গেলে পুরোপুরি সুস্থ হয়ে যেতো। কিন্তু তা দিতে না পারায় সে গুরুতর অবস্থায় চলে যাচ্ছে।

তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সারকে নিরাময়যোগ্য বলা হচ্ছে। যথাসময়ে চিকিৎসা দিতে পারলে সে সুস্থ হয়ে উঠে। কিন্তু তাকে রেডিয়েশন দিতে ৪-৫ মাস সময় পার হয়ে যায়। ফলে তার অবস্থা আরও সংকটাপন্ন হয়ে যায়।

জানা গেছে, ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কেউ আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে জানতে পারেন মেশিন নষ্ট।

ভোগান্তির শিকার রোগীরা বলেন, ‘অনেক দূর থেকে ঢাকায় থেরাপি নিতে এসে দেখি মেশিন নষ্ট। উপায় না দেখে আবার ফেরত যেতে হচ্ছে। এতে তাদের অর্থ, সময় আর শ্রম সবই নষ্ট।

অন্যদিকে খরচের পরিমাণ বেশি হওয়ায় বেসরকারি হাসপাতালে যেতে পারছে না অসচ্ছল রোগীরা। ফলে নিরুপায় হয়ে সরকারি হাসপাতালেই ভিড় করেন তারা।

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক