০৭ জানুয়ারী, ২০২৫ ১২:২১ পিএম

খাগড়াছড়িতে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা ও ওষুধ সরবরাহ

খাগড়াছড়িতে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা ও ওষুধ সরবরাহ
ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৬ জানুয়ারি) সকালে ২০৩ পদাতিক ব্রিগেডের উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের গীর্জা প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এর উদ্বোধন করেন ফাইভ ফিল্ড এ্যাম্বুলেন্সের খাগড়াছড়ির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রাকিবুল ইসলাম।

এ সময় প্রত্যন্ত গ্রাম চেলাছড়া পাড়ায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা।

ক্যাম্পেইনে খাগড়াছড়ি ২০৩ ব্রিগেডের স্টাফ অফিসার মেজর জাবির সোবাহান মিয়াদ, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. মো. আসিফ রুবাইয়াত, গাইনি বিশেষজ্ঞ মেজর ডা. তুর্ফা তুনাজ্জিনা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক