বিএসএমএমইউর এফসিপিএস সাব স্পেশালিটিতে ১০ চিকিৎসককে নির্বাচন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২৫ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটিতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণের জন্য ১০ চিকিৎসককে নির্বাচন করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এফসিপিএস (সাব-স্পেশালিটি) রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগ সমূহে তিন বছরের প্রশিক্ষণ ইচ্ছুক প্রার্থীদের মধ্যে থেকে ১০ জনকে নির্বাচন করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। উক্ত প্রার্থীরা সরকারী প্রেষণাদেশ জমাদান সাপেক্ষে ভর্তি হতে পারবেন।
আদেশে আরও বলা হয়, বেসরকারী প্রার্থীগণ পাঁচ থেকে বারো জানুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হবে।
এমআই/