০২ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৪ পিএম

দুই মাসে শীতজনিত রোগে মৃত্যু ৫১, আক্রান্ত দেড় লাখ

দুই মাসে শীতজনিত রোগে মৃত্যু ৫১, আক্রান্ত দেড় লাখ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত দুই মাসে শীতজনিত রোগে ৫১ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন মোট এক লক্ষ ৫০ হাজার ৬১০ জন। এর মধ্যে ডায়রিয়াতে আক্রান্তের সংখ্যা এক লক্ষ আট হাজার ৫৭৬। এ ছাড়া শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৩৪ জন।

এদিকে মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৫০ জনই শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। অপরজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

গত এক নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শীতে শ্বাসতন্ত্রের সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, ১১ হাজার ২০৪ জন। এ বিভাগে মৃত্যু হয়েছে ছয়জনের। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে রয়েছে ময়মনসিংহ। এ বিভাগে আক্রান্ত তিন হাজার ৬২২ জনের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।

এর বাইরে চট্রগ্রাম বিভাগে সাত হাজার ৬৪ জন আক্রান্ত এবং মারা গেছেন ১০ জন। একইভাবে খুলনা বিভাগে সাত হাজার ১৪৭ জন আক্রান্ত ও পাঁজনের মৃত্যু, বরিশাল বিভাগে দুই হাজার ১১৫ জন আক্রান্ত ও তিনজনের মৃত্যু এবং সিলেট বিভাগে চার হাজার ৬৭৪ জন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগে এক হাজার ৯৯৪ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তবে এ বিভাগে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে ডায়রিয়ার আক্রান্ত এক লক্ষ আট হাজার ৫৭৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এ বিভাগে ডায়রিয়ায় মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৪ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ১২ হাজার ৯৯৮, ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ৬১০, রাজশাহী বিভাগে আট হাজার ৯৫৩, রংপুর বিভাগে ১৯ হাজার ৯৪৮, খুলনায় ১৯ হাজার ৮৪২, বরিশা বিভাগে সাত হাজার ৮৫২ এবং সিলেট বিভাগে পাঁচ হাজার ৪৬৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, তীব্র শীতে দেশের গ্রামগঞ্জে অনেকেই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্তরাও শীতের কারণে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। আবার অনেকে শ্বাসকষ্টের বা অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক