২৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৯ এএম

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে এ বৈঠকের আয়োজন করা হয়। 

সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের কীভাবে কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কাজ করবে, কাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে এবং পরামর্শ গ্রহণ করবে, সেসব নিয়ে আলোচনা করে।

সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে কমিশন কাজ করবে বলে সভায় জানানো হয়। 

সভায় কমিশনের কাজের গতি বৃদ্ধি প্রসঙ্গে জানানো হয়, সরকারের তরফ থেকে কমিশনের জন্য নির্ধারিত অফিসসহ অন্যান্য সুবিধা দিলে কমিশনের কাজের গতি বৃদ্ধি পাবে এবং কমিশনের দায়িত্ব পালন সহজ হবে বলে সদস্যদের অনেকে মনে করেন। বৈঠকে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত