ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৬৭
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৬৫ জন এবং মোট শনাক্ত রোগী ১ লাখ ৫৫৮ জন।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২, চট্টগ্রাম বিভাগে ২০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১, ঢাকা উত্তর সিটিতে ১২, ঢাকা দক্ষিণ সিটিতে ১২, রাজশাহী বিভাগে ৪, ময়মনসিংহে ৫ এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫৫৮ জনের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ৫৬৫ জনের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩ শতাংশ পুরুষ।
গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। আর মারা যান ১ হাজার ৭০৫ জন।
-
২৩ ঘন্টা আগে
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬