০৯ নভেম্বর, ২০২৪ ০৯:৪০ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৪

ডেঙ্গুতে একদিনে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৪
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৩৪ জন রোগী। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ৩৪২ জন মারা গেছেন।

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে চারজনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুই এবং চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন করে বাসিন্দা রয়েছেন।

একই সময়ে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৬৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এর মধ্যে সিটি কর্পোশেনের বাইরে ২৬১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৩ এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন রয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৩১, চট্টগ্রামে ১৬৩, খুলনায় ১১০, রাজশাহীতে ৩৩, রংপুরে পাঁচ এবং সিলেট বিভাগে রয়েছেন দুইজন।

একই সাথে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৮০ জন। চলতি বছরে এ পর্যন্ত ৬৬ হাজার ২৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর (২০২৩) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন লক্ষ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং এক হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেছিলেন।

ডেঙ্গুর আক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার কারণে স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক