০১ নভেম্বর, ২০২৪ ১০:৩০ এএম

ডা. মবিন খানের মৃত্যুতে লিভার ডিজিজেস এসোসিয়েশনের শোক

ডা. মবিন খানের মৃত্যুতে লিভার ডিজিজেস এসোসিয়েশনের শোক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (এএসএলডিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক শোকবার্তায় এই বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে সংগঠনটি।

শোকবার্তায় বলা হয়, আমরা গভীর বেদনার সাথে জানাচ্ছি, বাংলাদেশে লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ, প্রথিতযশা চিকিৎসক, এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের (এএসএলডিবি) প্রতিষ্ঠাতা সভাপতি ও আমাদের প্রাণপ্রিয় শিক্ষক অধ্যাপক ডা. মো. আব্দুল মবিন খান (৭৬) আজ বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মরহুমের নামাজে জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ৭, বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে হেপাটোলজি পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

জানা গেছে, বার্ধক্যজনিত রোগ ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে প্রথিতযশা এই চিকিৎসক চিকিৎসাধীন ছিলেন।

সদ্য প্রয়াত অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অসামান্য অবদান রয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক