২৯ অক্টোবর, ২০২৪ ০৯:৫৯ এএম

সলিমুল্লাহ মেডিকেলে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক আটক

সলিমুল্লাহ মেডিকেলে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক আটক
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে লাঠি হাতে এক যুবক ঢুকে পড়ার ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। ঢাকার কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।  প্রাথমিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে রোববার সকাল ৮টার দিকে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা ওই যুবক সহসা কলেজের লেকচার গ্যালারিতে ঢুকে পড়েন। এ সময় ওই রোগী প্রলাপ বকার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে গ্যালারি থেকে বেরিয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যে অপ্রকৃতিস্থ ওই যুবককে সেখান থেকে বের করে নিয়ে যান দায়িত্বরতরা।

শিক্ষার্থীরা বলেন, ‘এ সময় ওই যুবক ‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?’–গানটি সজোরে গাইছিল।’

এর মধ্যে শিক্ষার্থীদের একজন ভিডিও করে ফেলেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তারা এ নিয়ে গুজব রটায়, ছোট ঘটনাকে বড় করে এটিকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চালায়। তারা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররাজনীতিমুক্ত সলিমুল্লাহর শান্তিপূর্ণ ক্যাম্পাস অস্থিতিশীল করার পাঁয়তারা চালায়।

এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রকৃত ঘটনাও তুলে ধরে একটি বিবৃতি দেন তারা।

বিবৃতিতে বলা হয়, হঠাৎ মানসিক ভারসাম্যহীন এক লোক লাঠি নিয়ে লেকচার গ্যালারিতে শিক্ষার্থীদের ধাওয়া করে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহিনও জানিয়েছিলেন ওই যুবক মানসিক বিকারগ্রস্ত। দুই লেকচারের মাঝে শিক্ষক আসা-যাওয়ার মধ্যে কিছু সময়ের জন্য ফাঁকা পেয়ে ওই যুবক গ্যালারিতে ঢুকে পড়ে বলেও জানান তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, ওই যুবককে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। আমার থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য। তাকে আনার পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, কলেজের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে। এখন তাকে আনার পর কথাবার্তা বললে বা পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এনএএন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক