১৭ অক্টোবর, ২০২৪ ০৮:২৮ পিএম

স্বাস্থ্যসহ রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন

স্বাস্থ্যসহ রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তে হওয়া কমিশন চারটি হলো—স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কার কমিশন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে।

এ ছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে কামাল আহমেদ, শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ ও নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে শিরিন হককে মনোনীত করা হয়েছে।

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন রিজওয়ানা হাসান।

এর আগে ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট ১০টি সংস্কার কমিশন গঠন হলো। আগের ছয়টি কমিশন হলো—নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক