১৬ অক্টোবর, ২০২৪ ০৮:০১ পিএম
মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব খুলনার কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কামরান হোসেনকে সভাপতি ও আসিফ জামানকে সাধারণ সম্পাদক করে মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব খুলনার কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনা বিএমএ ভবন মিলনায়তনে আয়েজিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
দুইশ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটি আগামী এক বছরের জন্য কাজ করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাখদুম রাফি, দপ্তর সম্পাদক সোহানুর রহমান ও সহ সাধারণ সম্পাদক আরিয়ান আল মামুন প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাখদুম রাফি বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা বিজ্ঞান শিক্ষার গুণগত মান বজায় রাখায় পদক্ষেপ গ্রহণ করাসহ মেডিকেল শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সফল করা।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত