১৩ অক্টোবর, ২০২৪ ০৩:৫৯ পিএম

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ২৮

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ২৮
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাজমুল জেলার মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের হিরা মিয়ার ছেলে।

রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

তিনি বলেন, ‘নাজমুল হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি ফুসফুসের ইনফেকশন (নিউমোনিয়া) ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগতে থাকেন। রোববার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২৮ জন। এর মধ্যে পুরুষ ২১ জন, নারী তিনজন ও শিশু চারজন।

গত মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক