১২ অক্টোবর, ২০২৪ ০৩:৫৫ পিএম

‘দুর্নীতি আর অপ্রতুল বাজেটে রুগ্ণদশা স্বাস্থ্যখাতের’

‘দুর্নীতি আর অপ্রতুল বাজেটে রুগ্ণদশা স্বাস্থ্যখাতের’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দুর্নীতির বেড়াজালে রুগ্ণ হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা খাত। অপ্রতুল বরাদ্দের ওপর সঠিক ব্যবহারের অভাব ও দুর্নীতির কারণে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে মানুষ সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘অপ্রতুল বাজেট এবং দুর্নীতির বেড়াজাল: স্বাস্থ্যখাতের রুগ্ণদশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।

প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক সংগঠন ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্যসেবা সুরক্ষায় আইন প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠান থেকে জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যৌক্তিক মতামত রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছানোর আহ্বান জানান বক্তারা। এ ছাড়া স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ ও সমস্যা বিশ্লেষণ করেন তারা।

এ সময় ডা. আতিয়ার রহমান বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি সরকারি ও বেসরকারি, উভয় ক্ষেত্রেই ঘটেছে। ইসলামি ব্যাংক হাসপাতালের উদাহরণ টেনে তিনি বলেন, এস আলম গোষ্ঠী এই হাসপাতালটির দখল নিয়েছিল এবং বড় মাত্রায় দুর্নীতি করেছিল। তিনি এসব দুর্নীতি তদন্তের আহ্বান জানান।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম এইচ চৌধুরী লেলিন বলেন, আমাদের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ একেবারেই অপ্রতুল। এটা বাড়ানো হোক। দেশে একটি স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন অতি জরুরি হয়ে পড়েছে। সেখানে পক্ষসমূহের দ্বায়িত্ব ও দায় নির্ধারণ করা থাকবে। দেশের স্বাস্থ্যশিক্ষার মান নির্ধারণ এবং মেডিকেল ট্যুরিজম বিষয়ে গুরুত্ব দিতে স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি।

গোলটেবিল বৈঠকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আমাদের স্বাস্থ্যখাতে অপ্রতুল বাজেট সত্ত্বেও এখানে কিন্তু দুর্নীতি ঠিকই হয়েছে। তাই এই খাতে দুর্নীতি নির্মূলে অধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বিশেষ করে নিয়োগ বাণিজ্যের মতো দুর্নীতি বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে।

দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষের ব্যক্তিগত ব্যয়ের প্রায় ৪৪ শতাংশ চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করতে হচ্ছে। এমতাবস্থায় এখানে আরও বরাদ্দ জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বাজেট ব্যয়ের ক্ষেত্রে যে দক্ষতা প্রয়োজন, সেটাতে আমাদের ঘাটতি রয়েছে। বাজেট ব্যয়ের ক্ষেত্রে যদি দক্ষতার অভাব থাকে সেটাও কিন্তু অন্য একজনের জন্য দুর্নীতির সুযোগ করে দেয়। দক্ষতা বৃদ্ধিতে এরই মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সংগঠনটির সভাপতি ডা. কাজী সাইফউদ্দীন বেননূরের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর খান। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট ডা. মো. আব্দুর রাজ্জাকুল আলম। এই খাতের বিভিন্ন দুর্নীতি ও এর ভূমিকা নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. শামীম হায়দার তালুকদার।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক