২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০৭ পিএম

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ফেলোশিপের থিসিস জমা দেওয়ার নির্দেশ

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ফেলোশিপের থিসিস জমা দেওয়ার নির্দেশ
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৫ বছর মেয়াদি ফেলোশিপ প্রোগ্রামের আওতাধীন এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ফেলোশিপ প্রোগ্রামের থিসিস জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)। 

নির্দেশনা অনুযায়ী, যাদের পার্ট-১ জানুয়ারি ২০২০ এবং পরবর্তী তাদের থিসিস জমা দেওয়ার সময় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এ ছাড়া জুলাই ২০২৫ পরীক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে থিসিস জমা দেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জানুয়ারি ২০২০ ও পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থী যারা ৫ বছর মেয়াদি ফেলোশিপ প্রোগ্রামের আওতাধীন তারা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উল্লিখিত সময়সূচি অনুযায়ী কলেজের আরটিএম বিভাগে অফিস চলাকালীন সময়ে থিসিস জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। থিসিস জমাদানের তারিখ—যাদের যাদের পার্ট-১ জানুয়ারি ২০২০ এবং পরবর্তী: জানুয়ারি সেশন পরীক্ষার জন্য—পার্ট-১ জানুয়ারি ২০২০, ১ মার্চ হতে ৩০ মার্চ। জুলাই সেশন পরীক্ষার জন্য—১ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর। এ ছাড়া অত্র জুলাই ২০২৫ পরিক্ষার্থীগণ আগামী ৩১-১০-২০২৪ তারিখ পর্যন্ত থিসিস জমা দেওয়ার সুযোগ পাবেন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক