১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৫০ পিএম

আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবারও চলবে মেট্রোরেল

আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবারও চলবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এখন থেকে মেট্রোরেলের আর কোনও সাপ্তাহিক ছুটি থাকছে না। প্রতি শুক্রবারও নিয়মিত মেট্রোরেল চলবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। তবে এদিন দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। এছাড়া সপ্তাহের বাকি ৬ দিন আগের মতোই চলাচল করবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীরের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত বিকাল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকাল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল উপরোল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক