১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪৬ পিএম

ডেঙ্গুতে ১৫ দিনে ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬ হাজার ছাড়াল

ডেঙ্গুতে ১৫ দিনে ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

মেডিবয়েস রিপোর্ট: ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার (১৫ সেপ্টেম্বর)  সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ২৪ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৩৪ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১ জানুয়ারি থেকে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৮৬ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৫৪৮ জন।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭, ঢাকা উত্তর সিটিতে ১০৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৩৯ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯৮৭ জন।

এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক