গাজায় প্রথমদিনে ৭২ হাজার শিশুকে পোলিও টিকা প্রদান
মেডিভয়েস রিপোর্ট: গাজায় ৩ দিনের মানবিক যুদ্ধবিরতির প্রথমদিনে ৭২ হাজারের বেশি শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পোলিও টিকা খাওয়ার প্রথম দিন রোববার গাজায় মোট ৭২ হাজার ৬শ ১১ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ১০ বছর বয়সের নিচে শিশুদের নিয়ে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক নির্ধারিত ভ্যাকসিনেশন সেন্টার গিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেইর আল-বালাহ অঞ্চলে শিশুদের পোলিও টিকা খাওয়ানো একটা বড় সমস্যা ছিল। এ অঞ্চলের কয়েকশ শিশু পুষ্টিহীনতায় ভুগছে।
রোববার (১ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন গাজা উপত্যকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালানোর উদ্যোগ গ্রহণ করে জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যেখানে কাজ করছে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী। গাজায় তিনদিনের মানবিক যুদ্ধবিরতিতে মোট ৬ লাখ ৪০ হাজার শিশুকে ১৩ লাখ পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ২৫ বছর পর গাজায় এবারই প্রথম ১০ বছর বয়সের এক শিশুকে পাওয়া গেছে, যে পোলিও রোগে আক্রান্ত। সে এখন পায়ের প্যারালাইসিসে ভুগছে। এর বাইরে আরও শতাধিক পোলিও আক্রান্ত রোগী রয়েছে বলে জানয়েছে সংস্থাটি। তবে বেশির মানুষেরই পোলিও রোগের উপসর্গ সম্পর্কে ধারণা নেই।
গাজা উপত্যকায় পোলিও টিকা খাওয়ানো একেবারে সহজসাধ্য কাজ নয়। গাজার রাস্তা, হাসপাতালসহ ঘরবাড়ি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গাজার শিশুদের পোলিও ভ্যাকসিন খাওয়ানোর জন্য ইসরায়েলের সঙ্গে তারা সমঝোতায় পৌঁছেছে। তবে এ মানবিক যুদ্ধবিরতিতে তাদের অনেক সমস্যায় পড়তে হবে। কারণ গাজার ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছেন।
জানা গেছে, নির্ধারিত ৪০০টি কেন্দ্র থেকে পোলিও ভ্যাকসিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই খান ইউনূসে। এর মধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাসপাতাল, ক্লিনিক এবং মাঠপর্যায়ের হাসপাতালও রয়েছে।
এনএএন/
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’