৩১ অগাস্ট, ২০২৪ ০৭:৩১ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে চারজনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪৬ জন।

আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, একজন খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) এবং একজন ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণে ১২৯ জন, উত্তরে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন এবং ময়মনসিংহ (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কতজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। গতকাল শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চলতি বছরে মোট ১১ হাজার ১৩৯ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ মহিলা রয়েছেন।           

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৮৩ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়। সে বছর ভর্তি হয়েছিলে এক লাখ এক হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক