১৫ অগাস্ট, ২০২৪ ০৭:১৪ পিএম

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ২২৮

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ২২৮
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ৯৩০ জন মানুষ এবং চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৪ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া তিনজনের সকলেই নারী। এ ছাড়া মৃতদের একজন বরিশাল বিভাগের, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের এবং একজন খুলনা বিভাগের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২০৫ জন। এ নিয়ে চলতি বছর মোট সাত হাজার ৯৭৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং ৭০৫ জন মারা যান। এই রোগটিতে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু ছিল এটি। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন।

এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক