১৩ অগাস্ট, ২০২৪ ০২:২৬ পিএম

দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্য ক্যাডারদের অবস্থান ধর্মঘট

দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্য ক্যাডারদের অবস্থান ধর্মঘট
মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে অবস্থান নেন স্বাস্থ্য ক্যাডারের সদস্যরা। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপার্ট: দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য ক্যাডারদের সংগঠন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য কর্মকর্তারা মহাখালীতে অধিদপ্তরের কার্যালয়ে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তানিয়া নাসরিন উর্মিসহ অনেকে। এই অবস্থান কর্মসূচি থেকে এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করার প্রতিবাদসহ কয়েকটি দাবি উত্থাপন করেন তারা।

স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিচালক প্রশাসন ডা. হারুন-অর-রশিদসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দায়ী করেছেন তারা। এজন্য সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করছেন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতারা।

তারা বলেন, এডহক কর্মকর্তাদের এডহক সার্ভিসে অবৈধ স্থায়ীকরণ বাতিলসহ এতদিন আমরা ৬ দফা দাবিতে আন্দোলন করে আসলেও এখন আমাদের দফা দুইটি। সেগুলো হলোপ্রথমত, দুর্বৃত্তদের চাপের মুখে একদিন পরই শতাধিক অবৈধ পদায়ন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আবারও তাদেরকে বৈধতা দেওয়া স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ। পাশাপাশি অধিদফতরের সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ । দ্বিতীয়ত, সকল ধরনের অবৈধ পদোন্নতি, নিয়োগ বাতিল করতে হবে।

 

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক