০৯ জুলাই, ২০২৪ ১২:৩৪ পিএম

বেসরকারি ডেন্টালে বিডিএস কোর্সে ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ

বেসরকারি ডেন্টালে বিডিএস কোর্সে ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজে বিডিএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের প্রেক্ষিতে মেধা ও পছন্দের ভিত্তিতে কলেজ নির্বাচন করে তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মেধা তালিকা উল্লেখ করার পাশপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদেরকে নিশ্চায়ন করার জন্য টেলিটক বাংলাদেশ লি: থেকে এসএমএস প্রদান করা হচ্ছে। নিশ্চায়নের শেষ তারিখ আগামী ১২ জুলাই পর্যন্ত। বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হলো।

এর আগে ১১ জুন শুরু হওয়া অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয় ১ জুলাই। পরদিন ২ জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।  নিশ্চায়ন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ জুলাই। এরপর ১৭ জুলাই ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৫ জুলাই।

নির্বাচিত ভর্তিচ্ছুদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক