০৭ জুলাই, ২০২৪ ১০:৩৭ এএম

প্রথমবারের মতো খাগড়াছড়ির রামগড়ে সিজারিয়ান অপারেশন

প্রথমবারের মতো খাগড়াছড়ির রামগড়ে সিজারিয়ান অপারেশন
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন (ওটি) সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের যাত্রা শুরু হলো।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সটির অপারেশন থিয়েটারে এক অন্তঃসত্ত্বা নারীর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। প্রসূতির নাম বিবি রহিমা। তিনি বারইয়ারহাট এলাকার মোহাম্মদ রাসেলের স্ত্রী। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন গাইনি বিশেষজ্ঞ ডা. মাসুমা তাবাসসুম ও এনেস্থেটিস্ট ডা. জাহিদ সরোয়ার্দীর। এতে সহকারী হিসেবে ছিলেন ডা. রোকসানা ইয়াসমিন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ নাছির উদ্দীন। এছাড়া হাসপাতালের নার্স, ওয়ার্ডবয়সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এ কাজে সর্বাত্মক সহযোগীতা করেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সটির আরইএমএন প্রোগ্রাম ও অপারেশন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনএন্ডসিএইচের লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ নিজাম উদ্দীন এবং প্রোগ্রাম ম্যানেজার ও ইউনিসেফ এমএনএন্ডসিএইচ কন্সালটেন্ট ডা. উসিং মারমা।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক