২৮ জুন, ২০২৪ ১১:০১ এএম

‘কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়তে ভূমিকা রাখবে’

‘কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়তে ভূমিকা রাখবে’
রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এক পরামর্শমূলক সভায় এসব কথা উঠে এসেছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন। ইতোমধ্যে সারাদেশে নির্বাচিত নয়টি হাসপাতালে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা হলে গ্রিসহাউস গ্যাস নির্গমনের মিটিগেশন পরিকল্পনা প্রস্তুত ও টেকসই কম কার্বন নিঃসরণ স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় বড় পরিবর্তন আসবে।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এক পরামর্শমূলক সভায় এসব কথা উঠে এসেছে।

সভায় নয়টি হাসপাতালের মূল্যায়ন কার্যক্রমের মাধ্যমে প্রাপ্ত গ্রিনহাউস গ্যাস নির্গমণের উৎস ও তথ্য-উপাত্তের প্রাথমিক ডাটাবেস নিয়ে বিষদ আলোচনা করা হয়। এ সময় মূল্যায়ন কার্যক্রমের পদ্ধতির চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা উঠে আসে।

সভায় আলোচকরা জানান, আইইডিসিআর ‘ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ’ নামক প্রকল্প পরিচালনা করে আসছে। এই প্রকল্পের আওতায় আইইডিসিআর,বি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় ‘কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট অব দ্য হেলথকেয়ার ফ্যাসিলিটি’ শীর্ষক মূল্যায়ন কার্যক্রম বাংলাদেশের নির্বাচিত হাসপাতালসমুহে পরিচালনা করছে। মূল্যায়নের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি হাপাতালগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস নির্গমনের উৎস সমূহ সনাক্ত করা ও এর নির্গমনের তথ্য-উপাত্তের একটি ডাটাবেস তৈরি করা।

তারা বলেন, ‘ভবিষ্যতে স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ণ কার্যক্রম বড় পরিসরে পরিচালনা করলে, তা বাংলাদেশের স্বাস্থ্য খাতের উপযুক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমনের মিটিগেশন পরিকল্পনা প্রস্তুত ও টেকসই কম কার্বন নিঃসরণ স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠাতে বিশেষ ভূমিকা রাখবে।’

আইইডিসিআরের পরিচারক অধ্যাপক ডা. তাহমিনা শিরীনের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (বিশ্বস্বাস্থ্য অধিশাখা) ও প্রকল্প পরিচালক (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য) মো. মামুনুর রশীদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-উর-রশিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইনফর্মেশন ইউনিটের প্রধান (এমআইএস) ডা. শাহ আলী আকবর আশরাফী ও আবহাওয়া অধিদপ্তরের মেটেরিওলোজিস্ট কামরুল হাসান প্রমুখ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আইইডিসিআর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক