ডায়াবেটিসের চিকিৎসায় চীনা চিকিৎসকদের যুগান্তকারী সাফল্য
মেডিভয়েস ডেস্ক: এতদিন ধারণা করা হতো- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, সম্পূর্ণ নিরাময় হয় না। তবে বিশ্বে প্রথমবারের মতো অভিনব সেল (কোষ) থেরাপির মাধ্যমে একদল চীনা চিকিৎসক একজন ডায়াবেটিক রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন। এ ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকদের দাবি, ডায়াবেটিস নির্মূল হওয়ার বছর দুয়েক ধরে কোনো ইনসুলিন বা ওষুধ খেতে হয়নি ওই রোগীকে। শুধু তাই নয়, তার রক্তে শর্করার মাত্রাও বিন্দুমাত্র ওঠানামা করেনি।
চীনের সাংহাই চাংঝেং হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্সের একদল বিজ্ঞানী নতুন এ পদ্ধতি আবিষ্কার করেন। এর বিস্তারিত সম্প্রতি সেল ডিসকভারি জার্নালে প্রকাশ হয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শারীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার বলেন, গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিনিধিত্ব করে।
ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা, যা সারাজীবন বয়ে বেড়াতে হয়। নতুন এই গবেষণায় বলা হচ্ছে, ওষুধ এবং ইনসুলিন ছাড়াই টাইপ টু ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব।
সাংহাই চাংজেং হাসপাতালের শীর্ষস্থানীয় গবেষক ইয়িন হাও বলেন, ওই রোগী ২০২১ সালের জুলাই মাসে ‘উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন (ইনোভেটিভ সেল ট্রান্সপ্ল্যান্ট)’ সেবা পেয়েছিলেন। প্রতিস্থাপনের ১১ সপ্তাহ পর তিনি বাহ্যিকভাবে নেওয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান।
-
৩০ জুলাই, ২০২৫
-
২২ এপ্রিল, ২০২৫
-
২০ এপ্রিল, ২০২৫
-
০৯ এপ্রিল, ২০২৫
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন