২৬ এপ্রিল, ২০২৪ ০২:৪৯ পিএম

ঢাকায় প্রথমবারের মতো ফার্মা সামিট আয়োজন করলো ওয়াইবিএফ

ঢাকায় প্রথমবারের মতো ফার্মা সামিট আয়োজন করলো ওয়াইবিএফ
ছবি: আব্দুল লতিফ সাদ্দাম

মেডিভয়েস রিপোর্ট: ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির (ওয়াইবিএফ) উদ্যোগে ফার্মা সামিট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে প্রথমবারের মতো এ সামিটের আয়োজন করে সংগঠনটি।

ওয়াইবিএফের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের সিদ্দিকের সঞ্চালনায় সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

অনুষ্ঠানে ড. মাহমুদ হাসান বলেন, দেশ গঠনে ফার্মাসিস্টদের ভূমিকা অনেক বেশি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ফার্মা অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণ আবশ্যক। কেন না দেশের অন্যাণ্য সেক্টরের সাথে তাল মিলিয়ে ফার্মাসিস্টরা যত বেশি দক্ষতা অর্জন করবে, সে দেশ তত বেশি উন্নত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, জীবনে সফলতা পেতে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

সামিটে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য ওয়াইবিএফ সভাপতি আব্দুর রহিম বলেন, একদিন তোমরা স্বনামধন্য ফার্মাসিস্ট হয়ে দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করবে। দেশে যে কোন ধরণের মহামারি আসলে সে সম্পর্কিত প্রয়োজনীয় ওষুধ আবিস্কার করে সব শ্রেণি-পেশার মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে হবে। তবে ভালো ফার্মাসিস্ট হওয়ার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে।

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করেন। একই সঙ্গে ওয়াইবিএফের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের অধ্যাপক ড. আব্দুল মাজিদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের এইচআর এডমিন হাবিবুল হাসান সাইমন, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের সিনিয়র প্রোডাকশন ম্যানেজার বিএম আফসুন আক্তার এনি প্রমুখ।

সামিটে নর্থ সাউথ, ব্রাক, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, সোনারগাঁও, সাউথইস্ট, মানারাত, ওয়ার্ল্ড, বিইউবিটিসহ দেশের ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মা অনুষদের এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক