১০ এপ্রিল, ২০২৪ ০৪:৪৬ পিএম

এমএসএবি’র ইফতার, নবীন বরণ ও এজিএম অনুষ্ঠিত

এমএসএবি’র ইফতার, নবীন বরণ ও এজিএম অনুষ্ঠিত
ইফতার মাহফিল, নবীন বরণ ও বার্ষিক সাধারণ সভায় অতিথিদের সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ভৈরবের (এমএসএবি) ইফতার মাহফিল, নবীন বরণ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৮  এপ্রিল) এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মোহাম্মদ মোমতাজুল হক মুক্তা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান ডা.আব্দুল্লাহ আল মারুফ,  ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল আহম্মদ, ভৈরব সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোজ্জামেল হক জুয়েল এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ, সাবেক সভাপতি-সম্পাদকসহ প্রায় শতাধিক মেডিকেল শিক্ষার্থী।

নতুন সভাপতি প্রাপন ও সম্পাদক জহির

বিদায়ী কমিটির সভাপতি ডা. আদনান বিন ফারুকের সভাপতিত্বে এবং ডা. অনন্ত হোসাইনের সঞ্চালনায় উপদেষ্টা ও সদস্যবৃন্দের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি বেজড মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী সুখন সাজিনদা প্রাপন সভাপতি এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত