০৫ এপ্রিল, ২০২৪ ১০:৩৭ এএম

পথশিশুদের মাঝে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ঈদবস্ত্র বিতরণ

পথশিশুদের মাঝে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ঈদবস্ত্র বিতরণ
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জেনেসিস কর্মকর্তাবৃন্দ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদপোশাক বিতরণ করেছে দেশের মেডিকেল শিক্ষার অন্যতম প্ল্যাটফর্ম জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি।

গত বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসব পোশাক বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের এই গ্রুপের রয়েছে লক্ষাধিক সদস্য।

জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ‘প্রজেক্ট ঈদের হাসির’ আওতায় ই-কোর্স থেকে প্রাপ্ত অর্থ ও জেনেসিসের নিজস্ব ফান্ড দিয়ে প্রতি বছর এই উদ্যোগটি সফল করা হয়। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পরিচালক ডা. মুহিব্বুর রহমান রাফে বলেন, ‘পিছিয়েপড়া জনগোষ্ঠীর প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ এবং জেনেসিস পূর্বের মতো ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডা. শেখ মোহাম্মদ উল্লাহ, ডা. আহমাদুল্লাহ, ডা. তারেক কাউসার, ডা. সাইফুল ইসলামসহ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির বিভিন্ন এম্বাসির ডিপ্লোমেটগণ উপস্থিত ছিলেন। এই সময় তারা পথশিশুদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণা দেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত