০৩ এপ্রিল, ২০২৪ ০৫:৫০ পিএম

সিলেটে বাপসিলের 'রামাদান ফুড গিফট' প্রদান

সিলেটে বাপসিলের 'রামাদান ফুড গিফট' প্রদান
অতিথিদের সঙ্গে আলী (রা.) এতিমখানা মাদ্রাসা ও ইসলামিক সেন্টার এবং জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া এতিমখানার শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রামাদানে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস, সিলেট শাখা বাপসিল। বুধবার (৩ মার্চ) সিলেটের বাইশটিলা এলাকায় আলী (রা.) এতিমখানা মাদ্রাসা ও ইসলামিক সেন্টার এবং কানাইঘাটে তালবাড়ি এলাকায় জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া এতিমখানায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এতে অংশগ্রহণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ও ট্রেইনি চিকিৎসক ডা. মো. মাহমুদুর রহমান, ডা. মো. মিসবাহুর রহমান, ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. শুভ্র তুষার সিংহ, ডা. মো. ইউসুফ আলীসহ এতিমখানার দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এতিমদের সাথে চিকিৎসকরা একান্তে সময় কাটান এবং তাদের শারীরিক-মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার বিষয়ে খোঁজ-খবর নেন। যথাক্রমে এতিমখানা দুটির প্রধান (মুহতামিম) মাওলানা তোফায়েল আহমেদ ও মাওলানা শরীফ আহমদের হাতে ৫৫ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী (চাল, ডাল, সয়াবিন তেল, মুরগীর মাংস) হস্তান্তর করেন। 

'রামাদান ফুড গিফট্' প্রোগ্রামটি তত্ত্বাবধান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস্ বিএপি’র  অফিসিও মেম্বার, বাপসিলের সাধারণ সম্পাদক ও মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. আরকেএস রয়েল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিএপি ও বাপসিলের যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী এবং বাপসিল অর্গানাইজিং সেক্রেটারি ও সহকারী অধ্যাপক ডা. পলাশ রায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক