০১ এপ্রিল, ২০২৪ ০৪:২৫ পিএম
৮ ও ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটি নেয়া যাবে: মন্ত্রিপরিষদ সচিব
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: আগামী ৮ ও ৯ এপ্রিল সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, এবার ঈদে ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে। নিয়মানুযায়ী সেই ছুটি নেয়া যাবে।
সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঈদের ছুটি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : আবহাওয়া অধিদপ্তর
-
১৩ অগাস্ট, ২০২৬
-
০৬ অগাস্ট, ২০২৬
-
২৫ জুলাই, ২০২৬
-
২৩ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
১৪ মার্চ, ২০২৬
-
১০ অক্টোবর, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত